ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর দেশে ফিরলেন টাইগাররা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

এবার অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে প্রথম ম্যাচে ইতিহাস গড়েছিল বাংলাদেশ দল। তবে পরের ম্যাচে ইনিংস ব্যবধানে হারের আক্ষেপ নিয়ে দেশে ফিরেছেন ক্রিকেটারদের একাংশ। শুক্রবার (২৯ আগস্ট) রাতে দেশের উদ্দেশে রওনা হন তারা। ক্রিকেটারদের বিদায়ের সময় অস্ট্রেলিয়ার বিমানবন্দরেও বাংলাদেশি ক্রিকেটারদের ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল বেশ আগ্রহ। অনেককে ক্রিকেটারদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। আজ শনিবার দেশে এসে পৌঁছেছেন মিরাজরা।

দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরই দেশে ফেরার সুযোগ ছিল বাংলাদেশ দলের। কিন্তু ফ্লাইট সংকটের কারণে তা সম্ভব হয়নি। আগে থেকেই দলের ফেরার টিকিট ২৭ আগস্টের করা ছিল। তাই সিরিজ শেষ হওয়ার পরও কয়েক দিন অস্ট্রেলিয়ায় থাকতে হয়েছে ক্রিকেটারদের।

এই সময়ে কেউ টিম হোটেলেই সময় কাটিয়েছেন, আবার কেউ ঘুরে দেখেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান। পরিবারের সঙ্গে সফরে যাওয়া কয়েকজন ক্রিকেটার সিডনিতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন। তারা আরও কয়েক দিন পর দেশে ফিরবেন।

অস্ট্রেলিয়া সফর নিয়ে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফীস ইকবালও সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিরিজের শেষ ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না হলেও ডারউইনের জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। সফর শেষে দেশে ফিরেই অবশ্য বিশ্রামের খুব বেশি সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। সামনে রয়েছে আফগানিস্তান সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন সিরিজে ভালো করার লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর দেশে ফিরলেন টাইগাররা

আপডেট সময় ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬