ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ

নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার বান্দরবান সদর উপজেলায় চার বছর বয়সি এক শিশুর মরদেহ তার ফুফুর কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ফুফুকে। সোমবার বিকালে উপজেলার সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ।

নিহত তাইফা সুলতানা (৪) ওই এলাকার টিপু খানের মেয়ে। তার ফুফু নারগিস সুলতানা (৫২) তাদের সঙ্গে একই বাসায় থাকেন। শিশু পরিবারের বরাতে ওসি মাসুদ পারভেজ বলেন, সোমবার সকাল থেকে তাইফা সুলতানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

খোঁজাখুজির এক পর্যায়ে বিকালে সিসিটিভি ফুটেজ দেখে ফুফু নারগিস সুলতানার বিষয়ে সন্দেহ তৈরি হয়। পরে তার কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্স থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, স্থানীয়রা নারগিস সুলতানাকে মানসিক রোগী হিসেবে বলছেন। কিন্তু তিনি আগে থেকে কোথাও মানসিক চিকিৎসা নিয়েছেন কিনা বা কোনো চিকিৎসকের কাছে গিয়েছেন কিনা তা যাচাই করা হচ্ছে। “তিনি আসলে মানসিক রোগী কিংবা হিতাহিত জ্ঞান হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন কিনা তদন্তের বিষয়। তদন্ত চলমান আছে।” এই ঘটনায় আটক নারগিস সুলতানার বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী

নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে

আপডেট সময় ০২:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬