ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তেল রপ্তানিতে বড় সম্ভাবনা, চুক্তি হলে ইরানের আয় ৬০ বিলিয়ন ডলারের বেশি জার্মানিকে ছাড়িয়ে এক নম্বরে ফিরল ব্রাজিল এবার বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল, বলছে পরিসংখ্যান! পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার প্রধান আসামি চলতি মাসেই টানা ৪ দিনের ছুটির সুযোগ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের তিন তারকা, বাড়ছে দুশ্চিন্তা ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী কোটি ৫২ লাখ টাকা ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার অসুস্থতায় দেশ কাঁদছে, হাসিনার খোঁজ মেলে না”—ঝিনাইদহে রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সারাদেশের মানুষ আজ অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদলেও শেখ হাসিনার জন্য কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। শনিবার (২৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, “বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তাকে বারবার কারাগারে নিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ভারতীয় মদদপুষ্ট হাসিনা সরকার। তার অসুস্থতায় দেশবাসীর চোখে পানি। অথচ ফ্যাসিস্ট হাসিনা পলাতক। তার জন্য দোয়া করা তো দূরের কথা, কথা বলার মতো মানুষ হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া সার্বভৌমত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। গণতন্ত্র ও ভোটাধিকারের অগ্রসেনানী তিনি। আওয়ামী লীগ, শেখ হাসিনা ও ভারতীয় চক্রান্তের পরও তিনি দেশ ছেড়ে যাননি। আজ হাসিনা পলাতক, দেশে তার নাম নেয়ার মতো মানুষ নেই।”

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা প্রসঙ্গে রাশেদ খান বলেন, বর্তমান সরকারের দায়িত্ব ছিল সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কিন্তু তারা বিদেশিদের খুশি করতে বন্দরের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছে, যা জনগণ মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, “চাঁদাবাজির অজুহাতে বিদেশিদের হাতে বন্দর দেয়া যাবে না।”

সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, তারা কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়েছেন এবং নানা ধরনের দুর্নীতি করছেন। ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, এসব দুর্নীতির তদন্ত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এর আগে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে জোড়াদহ বাজার এলাকায় গণসংযোগ করেন রাশেদ খান। অনুষ্ঠানে জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তেল রপ্তানিতে বড় সম্ভাবনা, চুক্তি হলে ইরানের আয় ৬০ বিলিয়ন ডলারের বেশি

খালেদার অসুস্থতায় দেশ কাঁদছে, হাসিনার খোঁজ মেলে না”—ঝিনাইদহে রাশেদ খান

আপডেট সময় ১০:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫