ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা মোহাম্মদপুরে লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি সিসি ক্যামেরা…. ছাগল বাঁচাতে নেমে প্রাণ গেল ৪ জনের, টাঙ্গাইলে মর্মান্তিক ঘটনা একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি

অস্ত্র ও নগদ অর্থসহ তিতাসে বিএনপি নেতা মান্নান ভূঁইয়া গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মান্নান ভূঁইয়াকে অস্ত্র জব্দসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা ওই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভূঁইয়ার ছেলে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে সাহাপুর গ্রামের পশ্চিম পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে তিতাস থানা পুলিশ নিশ্চিত করেছে।

তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হক জানান, যৌথবাহিনী অভিযানের সময় মান্নান ভূঁইয়ার বাড়ির বাথরুমের ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। এছাড়া তার ঘর থেকে ২ লাখ ৬৩ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তিতাস থানায় নিয়মিত মামলা দায়ের করে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে গ্রেপ্তার বিএনপি নেতার স্ত্রী হাজেরা খাতুন দাবি করেছেন, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিনের মামলা-সংক্রান্ত বিরোধের কারণে পরিকল্পিতভাবে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সঠিক তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায়বিচার প্রত্যাশা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও

অস্ত্র ও নগদ অর্থসহ তিতাসে বিএনপি নেতা মান্নান ভূঁইয়া গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫