ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের একটি অংশ সরিয়ে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত ৫টা ১০ মিনিটে গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে জন্মেজয় এলাকায় দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইন উপড়ে ফেললে তারাকান্দি থেকে ছেড়ে আসা ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তথ্যে জানা গেছে, রেললাইন সরিয়ে নেওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ময়মনসিংহ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
উল্লেখ্য, শনিবার (২৭ ডিসেম্বর) ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এর পর মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মীরা ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নামেন। ঘটনার সঙ্গে এ অসন্তোষের যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাঠে নেমেই মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো
বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির
আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের পাশে প্রধানমন্ত্রী
মেসিকে ছোঁয়ার পর নতুন রেকর্ড গড়লেন রোনালদো
পরীমণির বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের!
জেলা-উপজেলায় হবে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী
এটা লুটপাটের বাজেট: আমির হামজা
তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন
গফরগাঁওয়ে রেললাইন উপড়ে নাশকতা, অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ২৩৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























