নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্রও দাখিল করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লুৎফুজ্জামান বাবর নিজ হাতে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিকেল সাড়ে ৪টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
ঢাকা
,
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক
প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায়
শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি
আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী
ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন
গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা
ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত
আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ
সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী
মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’
নেত্রকোনা-৪ আসনে বিএনপি থেকে বাবর ও স্বতন্ত্র থেকে তার স্ত্রীর মনোনয়নপত্র দাখিল
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৯:৪২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ২৭৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























