ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়াল হাজার লেবাননে অভিযানে প্রাণ গেল ইসরায়েলি প্লাটুন কমান্ডারের ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ? অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদর্শন আরও কিছুদিন বিরোধী দলে থাকুন, সমালোচনা শিখে যাবেন নকআউটের পথে স্বস্তিতে আর্জেন্টিনা, বিপাকে ইউরোপের বড় দলগুলো খুচরা ব্যবসায়ীদের জন্য সুখবর, নতুন সিদ্ধান্ত সরকারের কড়াইলসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

মোহাম্মদপুরে শায়েখ জসিম উদ্দিন রাহমানিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

ঢাকার মোহাম্মদপুরে শায়েখ জসিম উদ্দিন রাহমানিকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তিনি অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাছ পরিচর্যার উদ্দেশ্যে শায়েখ জসিম উদ্দিন রাহমানি নিজ বাসা থেকে বের হলে হঠাৎ কে বা কারা তাকে টার্গেট করে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি শায়েখের অবস্থান থেকে আনুমানিক ৪ থেকে ৫ হাত দূরে বিস্ফোরিত হয়। এতে তিনি কোনো ধরনের শারীরিক ক্ষতির শিকার হননি। আলহামদুলিল্লাহ, তিনি নিরাপদ রয়েছেন।

ঘটনার পর থেকে শায়েখ জসিম উদ্দিন রাহমানি নিজ বাসায় অবরুদ্ধ অবস্থায় আছেন বলে জানা গেছে। এ সময় তিনি সমর্থক ও অনুসারীদের শান্তিপূর্ণভাবে মোহাম্মদপুর এলাকায় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঘটনাস্থলটি মোহাম্মদপুর চৌরাস্তা থেকে সাদেক খান হাসপাতালের পাশের এলাকায় অবস্থিত শায়েখের বাসার সামনে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়াল হাজার

মোহাম্মদপুরে শায়েখ জসিম উদ্দিন রাহমানিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

আপডেট সময় ০১:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫