ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায় শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি

পাঁচ মিনিট দেরি, মনোনয়ন জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭২৩ বার পড়া হয়েছে

নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কেঁদেছেন শেরপুর-২ সংসদীয় আসনের এক প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
শেরপুর-২ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা মনোনয়নপত্র জমা দিতে কার্যালয়ে পৌঁছান নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পাঁচ মিনিট পর। বিকেল ৫টা পেরিয়ে যাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। এতে আবেগ সামলাতে না পেরে উপস্থিত সবার সামনে কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা।
এ বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, ‘শেরপুর থেকে নালিতাবাড়ী আসার পথে গাড়ির সমস্যায় পড়ি। সে কারণে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে পারিনি। দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি, মানুষের দ্বারে দ্বারে গেছি। মনোনয়ন জমা দিতে না পারলেও মানুষের পাশে থাকব।’
অন্যদিকে সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন বলেন, ‘নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই। তিনি পাঁচটা বেজে পাঁচ মিনিটে আমার কক্ষে প্রবেশ করেছেন। বিধি মেনেই তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী

পাঁচ মিনিট দেরি, মনোনয়ন জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন প্রার্থী

আপডেট সময় ১০:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫