ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘোষণা বিএনপির তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল শপথগ্রহণ অনুষ্ঠানে জুবাইদার সাথে শাড়ি পরে জাইমা রহমান বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবেন না ১১ দলীয় জোট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আমীর খসরু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপির এমপিরা: সালাহউদ্দিন সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু, পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

ঝিনাইদহের মহেশপুরে প্রেমিকের সাথে অভিমান করে দুই সন্তানের জননীর আত্মহত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে প্রেমিকের সাথে অভিমান করে দুই সন্তানের জননীর আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুই সন্তানের জননী রওশনারা খাতুন (৩২) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (রাত) উপজেলার যাদবপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে নিহতের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রতিবেশীরা জানান, আন্দারকোটা গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে রওশনারা খাতুনের সঙ্গে যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের ছেলে রনির দীর্ঘদিনের সম্পর্ক ছিল। প্রায় পাঁচ বছর ধরে চলা ওই সম্পর্ক নিয়ে এলাকায় নানা আলোচনা ছিল এবং রনি নিয়মিত রওশনারার বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় বলে স্থানীয়দের দাবি।

প্রেমিক রনি জানান, রওশনারার সঙ্গে তার পাঁচ বছরের সম্পর্ক ছিল। বুধবার রাতে মোবাইলে তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়েছে এবং সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। তবে এমন কোনো পরিস্থিতি ছিল না, যার পরিণতি এত বড় হতে পারে বলে তিনি দাবি করেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘোষণা বিএনপির

ঝিনাইদহের মহেশপুরে প্রেমিকের সাথে অভিমান করে দুই সন্তানের জননীর আত্মহত্যা

আপডেট সময় ১২:২১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬