ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার! এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!: গবেষণা ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্যক্তিগত প্রশংসার সময় আছে, সংসদের সময় জনগণের আমানত: জামায়াত এমপিকে সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতের এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেছেন। এ সময় তিনি স্পিকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকেইউনিকহিসেবে উল্লেখ করেন। বক্তব্যে মাহবুবুল আলম সালেহী বলেন, প্রধানমন্ত্রীর পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও ব্যক্তিগত অভিজ্ঞতা তাকে আলাদা করেছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর বাবা ও মাউভয়েই দেশের শীর্ষ নেতৃত্বে ছিলেন এবং তিনি নিজেও অল্প সময়ের মধ্যে এক্সাইল থেকে ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন, যা এশিয়ার রাজনীতিতে একটি ব্যতিক্রমী ঘটনা।

তিনি বলেন, এক্সাইল (নির্বাসন) থেকে সরাসরি ৫৩ দিনের মাথায় প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এর আগে যেটা এশিয়া মহাদেশে আয়াতুল্লাহ খামেনির ক্ষেত্রে মাত্র ৫৯ দিন ছিল; হামিদ কারজাইয়ের দুই মাসের ছিল। সেই রেকর্ডও ভেঙেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর এসব ইউনিকনেসকে আমি সম্মান করি। এ সময় তিনি তারেক রহমানের রাজনৈতিক যাত্রার বিভিন্ন ধাপ তুলে ধরে প্রশংসা করেন।

এদিকে ব্যারিস্টার সালেহীর এমন বক্তব্যের সমালোচনা করেছেন এনসিপি নেতা সারজিস আলম। জামায়াতের এই এমপির ফেসবুক পোস্টের কমেন্টে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আপনার ভুলে গেলে চলবে না আপনি অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশের বিরোধী দলের একজন এমপি। আমরা আপনাদেরকে জনগণের আকাঙ্ক্ষার শক্ত কণ্ঠস্বর হিসেবে দেখতে চাই।তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে প্রশংসা করার অনেক সময় সুযোগ পাবেন কিন্তু সংসদের মূল্যবান সময়গুলোকে দেশ এবং জনগণের আমানত রক্ষার কাজে ব্যবহার করবেন কাইন্ডলি।

এদিকে প্রধানমন্ত্রীর প্রশংসার পাশাপাশি বক্তব্যে মাহবুব সালেহী আরও বলেন, বর্তমান সংসদ কোনো সাধারণ সংসদ নয়। এখানে এমন সদস্য রয়েছেন যারা ফাঁসির সেল থেকে ফিরে এসে নির্বাচিত হয়েছেন, আবার কেউ কেউআয়নাঘরথেকে বেরিয়ে এসে জনগণের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও একজন নারী সদস্য তার স্বামীর অনুভূতি ধারণ করেই সংসদে এসেছেনযা এই সংসদের ব্যতিক্রমী চরিত্রকে তুলে ধরে।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় সরকারি দল তাদের মেনিফেস্টোর সপ্তম পাতায় জুলাই সনদ বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী গত ৫ অক্টোবর গণভোটের পক্ষে অবস্থান নিয়ে বলেছিলেন, আইনের কোনো বাধা নেই এবং গণভোট পাস হলে সরকার তা বাস্তবায়ন করবে। বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনগণের কাছেহ্যাঁভোট চেয়েছিলেন। জুলাই সনদের গণভোটে চতুর্থ প্রশ্নে সব রাজনৈতিক দলের তা মেনে চলার বিষয়ে ৬৯ শতাংশ মানুষ সমর্থন জানায়। কিন্তু এখন সরকার সেই গণরায় অস্বীকার করার পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। তার প্রশ্ন, “জনগণের স্পষ্ট রায় থাকার পরও কেন সরকার পিছু হটছে?”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম

ব্যক্তিগত প্রশংসার সময় আছে, সংসদের সময় জনগণের আমানত: জামায়াত এমপিকে সারজিস

আপডেট সময় ০৩:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬