ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহিলা বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি হাসনাতের বক্তব্যে ইসলামি বক্তা মাদানীর ক্ষোভ, দিলেন কড়া বার্তা হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল ইসলাম মাদানী বন্যা মোকাবিলায় বিদেশি সহায়তার সিদ্ধান্ত বদলাল নেপাল ইরানকে দেশীয় উৎপাদনের ওপর ভরসা রাখার তাগিদ মোজতবা খামেনির তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য! এআই দিয়ে আর যাই হোক, বিচারের রায় ঘোষণা করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫২২ বার পড়া হয়েছে

এবার জ্বালানি সরবরাহ নিশ্চিতে বড় চালান নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন বহনকারী হংকংয়ের পতাকাবাহী জাহাজকুইচিপৌঁছেছে বন্দরের বহির্নোঙরে। চলতি মাসে এটি তৃতীয় অকটেন চালান, যা দেশের জ্বালানি মজুদে যোগ করছে নতুন স্বস্তি।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজটি। এ দিকে আজ দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে এর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন। এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।

এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে এসেছিল। দৈনিক প্রায় ১২০০ টন চাহিদা হিসেবে এই এক মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে দেশের চাহিদা দুই মাসেরও বেশি সময় মেটানো সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরও পাঁচটি জাহাজ। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে। তিনি আরও বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এর সঙ্গে খারাপ আবহাওয়াও কার্গো খালাস কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মহিলা বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি

অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

আপডেট সময় ১১:১৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬