ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল নওগাঁ সীমান্তে গভীর রাতে ১৭ জনকে পুশইন, মুখোমুখি বিজিবি-বিএসএফ সাতক্ষীরায় আ.লীগ-বিএনপি-জামায়াত’র ত্রিমুখী সংঘর্ষ হাদি হত্যা মামলা: বাদী নির্বাচন নিয়ে মুখ খুললেন বোন মাসুমা সাহারায় তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের, বিকল ট্রাকে আটকা ছিলেন যাত্রীরা দ্রুত হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল ৩ কোটি টাকার ‘ডিল’ অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ

জাতীয় সংসদে এসে উচ্ছ্বসিত বাউফলের ৫০ শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

এবার পটুয়াখালীর বাউফল উপজেলার শিক্ষাঙ্গণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী সরাসরি জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন।  বুধবার (২৯ এপ্রিল) শিক্ষামূলক সফরের অংশ হিসেবে ওই শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদ ভবনের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন শফিকুল ইসলাম মাসুদ। 

এর আগে সংসদ ভিজিট শাখা থেকে ওই শিক্ষার্থীদের জন্য পরিদর্শনের অনুমতি নেন এমপি মাসুদ। ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ, কার্যপ্রণালীসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন তিনি। বেলা ৩টায় গ্যালারিতে বসে সরাসরি অধিবেশন উপভোগ করার সুযোগ হয় এসব শিক্ষার্থীর। 

সংসদ অধিবেশন পর্যবেক্ষক টিমের সদস্য বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা বলেন, আমি কখনো ভাবিনি এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাব। এটি আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।  একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাইশা বলেন, বইয়ের পাতায়, খবরের কাগজে আর টেলিভিশনের পর্দায় সংসদ ভবন দেখেছি। আর আজকে সরাসরি দেখলাম। আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরাদিন। সরাসরি সংসদ দেখা যেন স্বপ্নপূরণের মতো। 

সংসদ ভবন পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, আজকের এই তরুণরাই আগামীদিনে নেতৃত্ব দেবে। ভবিষ্যতে এরাই সংসদে বসে দেশ পরিচালনা করবে। তাদের মধ্য থেকেই তৈরি হবে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব। তিনি বলেন, আমাদের দেশে নেতৃত্বের অভাব নেই, কিন্তু নৈতিকতার সংকট রয়েছে। যদি এই তরুণরা সেই নৈতিক মূল্যবোধ ধারণ করতে পারে, তবে এরাই হবে প্রকৃত সফল মানুষ।  একটি মাদকমুক্ত, জ্ঞানভিত্তিক ও দুর্নীতিচাঁদাবাজিমুক্ত আদর্শ বাউফল গড়তে শিক্ষার্থীদের আজকের সংসদ অধিবেশন পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান

জাতীয় সংসদে এসে উচ্ছ্বসিত বাউফলের ৫০ শিক্ষার্থী

আপডেট সময় ১১:০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬