ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

যে চাঁদাবাজি করে না তাকেই নেতা নির্বাচিত করুন: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপির পক্ষ থেকে আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি, কথা শুনতে এসেছি। আমরা ভোট চাইতে আসিনি, বরং আমরা বলতে এসেছি যারা ভালো মানুষ, বিশেষ করে যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের ব্যক্তিত্ব আছে, যারা চাঁদাবাজি করে না, সিন্ডিকেট চায় না, ক্ষমতার অপব্যবহার করে না, সে মানুষটা যে দলেরই হোক না কেন আপনারা আপনাদের জায়গা থেকে তাকেই নেতা নির্বাচিত করুন।

আজ শুক্রবার (৩০ মে) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চৌরাস্তায় এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে সারজিস বলেন, গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণে ব্যক্তি বা দল যারাই বাধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের ভালো খারাপ সবকিছু বিবেচনায় রেখে তাদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করতে হবে।পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ।

পরে সারজিস আলম গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি উপজেলায় পথসভায় অংশ নেন। এছাড়াও গাইবান্ধার সদর পলাশবাড়ী, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় এনসিপি আয়োজিত পথসভায় সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেওয়ার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

যে চাঁদাবাজি করে না তাকেই নেতা নির্বাচিত করুন: সারজিস

আপডেট সময় ০৬:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫