ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানি পাত্রের সঙ্গে বাগদান সারলেন নাজনীন নীহা ব্রাজিল নয়, ফাইনাল নিয়ে ভাবছেন জাপানের কোচ! রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, প্রাপ্তি জেলে গেছি পাঁচবার: স্পিকার সমালোচকদের জবাব দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে নেইমার: রোনালদো দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর এবার ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল দাদির জন্য বিশ্বকাপ জিততে চাই: অশ্রুভেজা কণ্ঠে ভিনিসিয়ুস

মেঘনায় ডুবে গেল পণ্যবোঝাই ট্রলার, ক্ষতি ৪ কোটি টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৬৫২ বার পড়া হয়েছে

এবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি প্রাহিম নামের একটি মালামাল বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব-দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এসময় ট্রলারের কেউ নিখোঁজ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ভুক্তভোগী তমরদ্দি বাজারের ব্যবসায়ী নাজমুল আলম বলেন, সকালের দিকে বৈরী আবহাওয়ার মধ্যে রড, সিমেন্ট ও মুদি সামগ্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দীপ হয়ে এমভি প্রাহিম নামের একটি মালবোঝাই ট্রলার হাতিয়ার উদ্দেশে যাত্রা করে। ট্রলারের মালিক পক্ষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া নিয়ে রওনা করে।

ট্রলারটি উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব-দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে এসে ঝড়ের কবলে পড়ে। একপর্যায়ে ২৮ টন রড, সিমেন্ট ও মুদিপণ্যসহ প্রায় ৪ কোটি টাকার মালামাল নিয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা লোকজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেন। মালামাল হারিয়ে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন।

এ বিষয়ে জানতে ট্রলারের মালিক জাহেদ, সুনীল মেম্বারের মুঠোফোনে কল করা হলে সংযোগ পাওয়া যায়নি। ট্রলার ডুবির বিষয়ে হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী থানায় জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানি পাত্রের সঙ্গে বাগদান সারলেন নাজনীন নীহা

মেঘনায় ডুবে গেল পণ্যবোঝাই ট্রলার, ক্ষতি ৪ কোটি টাকা

আপডেট সময় ১২:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫