ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

বুলবুলের কাউন্সিলর অনুমোদন, আজই ঘোষণা হচ্ছে বিসিবির নতুন সভাপতির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

এবার নয় মাসের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবারও পরিবর্তনের হাওয়া লেগেছে। ৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। যার অনুমোদন দিয়েছে বিসিবি।

এদিকে সর্বশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রীকেটাঙ্গন ছিল টালমাটাল। যা নিয়ে গতকাল সত্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ করেছে এনএসসি। রিপোর্টে সার্বিক অব্যবস্থাপনার দায় দেওয়া হয়েছে বিসিবি সভাপতি ফারুককে। তার মনোনয়ন বাতিলে এর পাশাপাশি পরিচালকদের অনাস্থা প্রদানের বিষয়টি এনএসসি সামনে এনেছে। এদিকে, ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিলের পরই রাতে অনলাইনে সভা করে বিসিবির পরিচালনা পর্ষদ।

সেখানেই আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন বিসিবির সিনিয়র একজন পরিচালক। তিনি বলেন, ‘যে সিদ্ধান্ত আমরা হাতে পেয়েছি তাতে বোর্ডের সকল পরিচালকের উপস্থিতিতে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে একজন কাউন্সিলর অনুমোদন ও প্রত্যাহার করা হয়েছে আরেকজনকে (ফারুক আহমেদ)। যেহেতু পরবর্তী পদক্ষেপ নির্বাচন, অতিসত্বর বোর্ড সভাপতি ঘোষণা করা হবে। সম্ভবত (আজ) বিকেলেই তা সম্পন্ন হবে।’

এদিকে বিসিবি পরিচালকদের এই সভায় আকরাম খানও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। এর আগে বৃহস্পতিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন আট পরিচালক। সেখানে বর্তমান বোর্ড পরিচালকদের মধ্যে স্বাক্ষর করেননি কেবল আকরাম খান। তিনি আবার ফারুক আহমেদের নিকটাত্মীয়। তবে রাতের সভায় জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরামও উপস্থিত ছিলেন।

সবমিলিয়ে আজই ঘোষণা হতে পারে বিসিবির নতুন সভাপতি। শোনা যাচ্ছে, অক্টোবরে বিসিবির নির্বাচনের আগপর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। অর্থাৎ, নতুন করে যিনিই দেশের ক্রিকেটের প্রধান পদে আসীন হবেন, তার মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন ক্রিকেট বোর্ড।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

বুলবুলের কাউন্সিলর অনুমোদন, আজই ঘোষণা হচ্ছে বিসিবির নতুন সভাপতির

আপডেট সময় ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫