ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা, দখলের অভিযোগ বিস্তৃত এলাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ভারতের অরুণাচল প্রদেশে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশের অভিযোগকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তবর্তী একটি আদিবাসী সংগঠনের দাবি, ভারতের ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে স্থায়ী ঘাঁটি গড়ে তুলেছে চীনের পিপলস লিবারেশন আর্মি—পিএলএ। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের নাহ ওয়েলফেয়ার সোসাইটি অভিযোগ করেছে, আপার সুবনসিরি জেলার অন্তত পাঁচটি এলাকায় চীনা সেনারা স্থায়ী অবকাঠামো নির্মাণ করেছে। এর ফলে স্থানীয়রা বছরের পর বছর নিজেদের কৃষিজমি ও চারণভূমিতে যেতে পারছেন না।

সংগঠনটির সভাপতি কেরু চাদের দাবি, এসব জমি তাদের পূর্বপুরুষদের। কিন্তু ২০২০ সাল থেকে চীনা বাহিনী ওই এলাকাগুলো কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে স্থানীয়দের প্রবেশে বাধা দিচ্ছে।

এছাড়া ভারতের ভূখণ্ডের ভেতরে সামরিক ক্যাম্প ও সড়ক নির্মাণের অভিযোগও করেছে সংগঠনটি। তাদের দাবি, গত এক দশকে সীমান্ত এলাকায় চীনের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনা সেনাদের অনুপ্রবেশ ও ঘাঁটি স্থাপনের খবর ভুল এবং ভিত্তিহীন

এদিকে, স্থানীয় বিধায়ক নাকাপ নালো অভিযোগগুলোকে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত অরুণাচল প্রদেশ সরকার বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা, দখলের অভিযোগ বিস্তৃত এলাকা

আপডেট সময় ০৫:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬