ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ বিতর্কে ব্রাজিলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আর্জেন্টিনা প্রেসিডেন্টের লোহিত সাগরের জাহাজে ফি বসাচ্ছে হুথিরা পাটওয়ারীকে ‘বেয়াদব কমেডিয়ান’ বললেন খায়রুল বাসার শিক্ষার্থীদের ওপর গুলির জবাব দেবেন মোদি-শাহ: প্রিয়াঙ্কা জিয়া পরিবারের ১৭ বছরের আন্দোলনেই জুলাইয়ের পটভূমি: রিজভী পুলিশি ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ড. ইউনূসসহ বিএনপির একাধিক নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস! জামায়াত নেতৃত্বাধীন জোটে ভাঙনের ইঙ্গিত, অবস্থান পুনর্মূল্যায়নে এনসিপি

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

শেখ মুজিবুর রহমানকে ঘিরে ক্যাম্পাস রাজনীতি ও মতাদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান লিখেছেন, শিবির কি এখন শেখ মুজিবুর রহমানের জায়গায় শহীদ ওসমান হাদিকেজাতির পিতাহিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কি নাএমন প্রশ্ন জনমনে তৈরি হচ্ছে। তার মতে, এমন প্রচেষ্টা বাস্তবে উল্টো ফল দিচ্ছে; এতে শেখ মুজিবুর রহমান আরও প্রাসঙ্গিক হয়ে উঠছেন এবং শহীদ ওসমান হাদিকে তুলনামূলকভাবে ছোট করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে অতীতে যারাজয় বাংলা, জয় বঙ্গবন্ধুস্লোগান দিয়েছে, সেই সময়েও শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে দেখা হতোএবং এখনো একই দৃষ্টিভঙ্গি রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার প্রশ্ন, সেই অবস্থান জানা সত্ত্বেও কেন ওই স্লোগান ব্যবহার করা হয়েছিল।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে যেসব নেতারা শেখ মুজিবুর রহমানের নামসংবলিত হল বা স্থাপনার নাম পরিবর্তনের আন্দোলনে যুক্ত, তারা আগে কোন আদর্শ থেকে সেখানে যুক্ত ছিলেনসেই প্রশ্নও এখন সামনে আসছে। রাশেদ খান আরও লিখেছেন, অতীতে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারা শেখ মুজিবুর রহমানের আদর্শকেই ধারণ করেই সেই সময়ে অবস্থান নিয়েছিলেন বলে ধরে নেওয়া যায়। তবে রাজনৈতিক পরিবর্তনের পর সেই অবস্থান থেকে সরে আসার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মন্তব্যে ক্যাম্পাস রাজনীতিতে ইতিহাস, প্রতীক ও মতাদর্শের ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ বিতর্কে ব্রাজিলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আর্জেন্টিনা প্রেসিডেন্টের

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?: রাশেদ খান

আপডেট সময় ১২:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬