ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহী ৩ চীনা প্রতিষ্ঠান আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় দমকলকর্মী-পুলিশসহ প্রাণ গেল ৭ জনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকল্পে হবে ১ লাখ ৮০ হাজার চাকরি রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী কৃষকের ছেলে থেকে যেভাবে হয়ে ওঠেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাস ‘ডেভিড ইমন’ বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা: সমালোচনায় ফিফা সভাপতি এবার লোহিত সাগরে টোল বসানোর পরিকল্পনা ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীদের প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেয়া উচিত মোদির, দেশের দায়িত্ব অন্য কাউকে দিন: অভিজিৎ দিপকে মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ, ছড়াচ্ছে যুদ্ধের উত্তাপ

নতুন ব্রাজিল গড়তে যাদের বেছে নিচ্ছেন আনচেলত্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য ২০২৬ বিশ্বকাপ ছিল হতাশার। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। তবে সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার নতুন করে দল গঠনের পরিকল্পনায় নেমেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে তার প্রতিশ্রুতি অটুট। ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। তার ভাষায়, ব্রাজিল তাকে যেভাবে গ্রহণ করেছে, সেই আস্থার প্রতিদান দিতেই তিনি এখানেই থাকতে চান।

বিশ্বকাপে ব্যর্থতার পর আনচেলত্তি বলছেন, অতীতের হতাশা ভুলে এখন ভবিষ্যতের দিকে তাকানোর সময়। তার বিশ্বাস, ব্রাজিলে প্রতিভাবান ফুটবলারের অভাব নেই। সেই তরুণদের নিয়েই শুরু হবে নতুন অধ্যায়।

এদিকে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। ফলে নতুন প্রজন্মের জন্য আরও বড় সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে অ্যালিসন বেকার, কাসেমিরো, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর মতো অভিজ্ঞদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে।

তবে আনচেলত্তি স্পষ্ট করেছেন, অভিজ্ঞদের অবদান অস্বীকার করা হচ্ছে না। তাদের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। কিন্তু ফুটবলে এক সময় পুরোনো অধ্যায় শেষ হয়, শুরু হয় নতুন অধ্যায়। সেই নতুন চক্রেই ধীরে ধীরে জায়গা করে নেবেন তরুণ ফুটবলাররা।

গত বছরের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তির সঙ্গে ইতোমধ্যেই ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে সিবিএফ। বিশ্বকাপ-পরবর্তী সেপ্টেম্বর ও অক্টোবরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। দুটি ম্যাচ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর তৃতীয় ম্যাচটি কলকাতায় আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

নতুন ব্রাজিল গড়তে যাদের বেছে নিচ্ছেন আনচেলত্তি

আপডেট সময় ১১:১৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬