ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ বললেন রাশেদ খাঁন ট্রাম্পের ‘লেক আমেরিকা’ বলার পর ‘লেক অন্টারিও’ সাইনবোর্ড বসাল কানাডা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের চুড়ান্ত প্রার্থী দেলাওয়ার হোসেন মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো জামায়াত ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি হামলা, নিন্দা জানালেন নেতানিয়াহু সত্যিকারের শত্রুকে শনাক্ত করুন, মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির আহ্বান টানা লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর শ্যোন অ্যারেস্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্বের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট নতুন কমিটি নিয়ে নোয়াখালীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

হানাদার বাহিনীর মতই আচরণ করেছে শেখ হাসিনা সরকার: ইশরাক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এবার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, গুম হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর নিষ্ঠুরতার অনন্য নিদর্শন। ১৯৭১ সালে হানাদার বাহিনী যেভাবে মানুষকে নির্যাতন করেছে, বিগত শেখ হাসিনার সরকারও একই আচরণ করেছে।

আজ রোববার দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, কেউ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হতো। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেই এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গুমের শিকার ব্যক্তিদের পরিবারের স্বজনদের পাশে সব সময় থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে, এই ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, কেউ প্রতিবাদ করলেই তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হতো। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেই এসব করা হয়েছে। আমরা মনে করি, এসব মানুষের পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গুমের শিকার হওয়া মানুষের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ বললেন রাশেদ খাঁন

হানাদার বাহিনীর মতই আচরণ করেছে শেখ হাসিনা সরকার: ইশরাক

আপডেট সময় ০৩:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬