ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার, আসছে নতুন আইন অভিনয়ে আর ফিরবেন না পপি, বাঁচতে চান আল্লাহ-খোদার নাম নিয়ে ‘সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন বাবা বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ জামায়াত নেতার বিরুদ্ধে ইমামের সরকারি ভাতা তুলে নেওয়ার অভিযোগ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করলো জামায়াত, জানা গেল কারণ ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ বললেন রাশেদ খাঁন ট্রাম্পের ‘লেক আমেরিকা’ বলার পর ‘লেক অন্টারিও’ সাইনবোর্ড বসাল কানাডা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের চুড়ান্ত প্রার্থী দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের চুড়ান্ত প্রার্থী দেলাওয়ার হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম,
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ১১ দলের জোটের মনোনীত প্রার্থী হিসেবেও ঘোষণা করা হয়।

রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।

দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন।

প্রার্থী ঘোষণা করে মাওলানা আব্দুল হালিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনই প্রধান মাধ্যম। ১১ দলের সিদ্ধান্তের ভিত্তিতেই দেলাওয়ার হোসেনকে জোটের প্রার্থী করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে তাঁদের প্রার্থী বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার, আসছে নতুন আইন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের চুড়ান্ত প্রার্থী দেলাওয়ার হোসেন

আপডেট সময় ০৫:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬