ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযান, ভারতের ‘মদতপুষ্ট’ ৭১ সন্ত্রাসী নিহত গোপনে বৈঠক করতে সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহু সামনে যদি একটি সাপ ও একটি জামায়াত আসে, তবে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে: ফজলুর রহমান  নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিলেন বেন গভির শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজনভ্যানে চিৎকার, পুলিশকে ফাঁকি দিয়ে দৌঁড়ে পালাল শীর্ষ সন্ত্রাসী মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ, বয়স হয়েছিল ১০০ শাশুড়ির সামনে চড় মারায় বাবাকে হত্যা, ২ দিন পর থানায় এসে যুবকের আত্মসমর্পণ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় ২ হাজার পুলিশ শিকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিলেন ট্রাম্প সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের ওকালতি বা সাফাই গ্রহণ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীকে বিজয়ী হন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্য প্রসঙ্গেই সারোয়ার তুষার বলেন, “এখানে নৌকাডুবি হয়ে গেছে। নৌকাডুবির পর হাঁস যদি ডুব দিয়ে নৌকা খুঁজতে যায়, তাহলে বাংলাদেশের জনগণ হাঁসকে আস্ত রাখবে?”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের পক্ষে কোনো ওকালতি আমরা শুনতে চাই না। আপনি আওয়ামী লীগের বিচার চান না কেন? বিচার চান না, কিন্তু বলেন আওয়ামী লীগকে আসতেই হবে—এটা জনগণ মেনে নেবে না।”

রুমিন ফারহানাকে উদ্দেশ করে এনসিপির এই নেতা বলেন, একটি নির্বাচন জিতলেই যা খুশি করার লাইসেন্স পাওয়া যায় না। তাকে ভালোবাসেন ও পছন্দ করেন জানিয়ে তিনি বলেন, “সমস্ত কিছুর একটা সীমা আছে। দয়া করে আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের জাস্টিফিকেশন দিতে আসবেন না।”

সারোয়ার তুষারের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ‘হাঁস’ প্রতীক ও ‘নৌকা’ প্রতীককে ঘিরে তার দেওয়া রূপক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিতে পারে।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযান, ভারতের ‘মদতপুষ্ট’ ৭১ সন্ত্রাসী নিহত

নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের

আপডেট সময় ০২:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬