ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসপাতালে নিয়ে আসার সময় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি ও স্বামীকে মারধর, গর্ভপাত ক্ষমতায় যাওয়ার লোভে সাদিক কায়েমরা আর কত নিচে নামবেন?: রফিকুল ইসলাম মাদানী আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরে আসেনি জ্বালানি ইউরেনিয়াম বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযান, ভারতের ‘মদতপুষ্ট’ ৭১ সন্ত্রাসী নিহত গোপনে বৈঠক করতে সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহু সামনে যদি একটি সাপ ও একটি জামায়াত আসে, তবে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে: ফজলুর রহমান  নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিলেন বেন গভির শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজনভ্যানে চিৎকার, পুলিশকে ফাঁকি দিয়ে দৌঁড়ে পালাল শীর্ষ সন্ত্রাসী মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ, বয়স হয়েছিল ১০০ শাশুড়ির সামনে চড় মারায় বাবাকে হত্যা, ২ দিন পর থানায় এসে যুবকের আত্মসমর্পণ

 নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিলেন বেন গভির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পরবর্তী সরকারে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন–গভির। রোববার (২৭ সেপ্টেম্বর) তিনি এই ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ প্রকাশিত একটি ভিডিও চিত্রে দেখা যায়, ১৯৯৬ সাল থেকে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনি নাগরিক হাসান সালামাহর কারাকক্ষে গিয়ে বেন–গভির তাকে সরাসরি বলছেন, ‘আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’

ভিডিওটি প্রকাশের সঙ্গে বেন–গভির উল্লেখ করেন, নতুন সরকারে প্রতিরক্ষামন্ত্রীর পদ পেলে সালামাহর মতো ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন এবং স্বেচ্ছায় স্থানান্তরের নামে ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিম তীর থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

তার দল জিউশ পাওয়ার পরবর্তী জোটে যোগ দেওয়ার প্রধান শর্ত হিসেবে প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দাবি করবে। ফিলিস্তিনি ও আরব দেশগুলোর প্রবল বিরোধিতা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের স্থানান্তরের এই বিতর্কিত দাবির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। হাসান সালামাহ আশির দশকে পরিচালিত বিভিন্ন হামলার অভিযোগে একাধিক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। এসব হামলায় কয়েক ডজন ইসরায়েলি নিহত ও আহত হয়েছিল বলে ইসরায়েলি আদালতের রায়ে উল্লেখ করা হয়।

চলতি বছরের মার্চ মাসে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে একটি আইন অনুমোদন করে, যা বেন–গভির ও তার দল শক্তভাবে সমর্থন করে। এই আইনটি আঞ্চলিক ও আরব দেশগুলোতে তীব্র প্রতিবাদ ও সমালোচনার জন্ম দেয়। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পরবর্তী পার্লামেন্ট বা নেসেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে নিয়ে আসার সময় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি ও স্বামীকে মারধর, গর্ভপাত

 নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিলেন বেন গভির

আপডেট সময় ১০:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬