ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার রাজধানীর ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই সেপ্টেম্বরে ডিজেল-অকটেন-পেট্রলের দাম ঘোষণা রাম মন্দিরের জন্য ৪ কোটির চেক দিলেন নারী, অ্যাকাউন্টে মিলল মাত্র ৩ রুপি ‘জীবনে আর কিছু চাওয়ার নাই’: বরযাত্রীর গাড়ি থেকে নববধূকে তুলে নিয়ে ছাত্রদলকর্মীর পোস্ট মক্কায় তৃতীয় হিজরির একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন  খার্গ দ্বীপ ধ্বংসের দাবি ট্রাম্পের, ইরান বলল ‘হাস্যকর’ এবার আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখে বাণিজ্যিক-সামরিক চুক্তিতে যেতে হবে: ওমরাহ শেষে দেশে ফিরে আসিফ মাহমুদ বাংলাদেশকে প্রায় সাড়ে ২৯ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী: অফিসে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারী, আগেই দেয়া আছে হাজিরা

ডেঙ্গুর ওষুধের কার্যকারিতা নিয়ে জাপানের সহযোগিতায় গবেষণা চলছে: ড. মঈন খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সম্পদের সীমাবদ্ধতা থাকলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, জাপানসহ বিভিন্ন দেশের সহযোগিতায় ডেঙ্গুর ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। তবে শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

তিনি বলেন, “আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষকে সচেতন হতে হবে। তেমনি টেকনিক্যাল সাপোর্ট সরকার দিয়ে যাবে।”

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গতবারের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় অর্ধেক। সরকারের বিভিন্ন কার্যক্রম ও জনসচেতনতাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “গতবারের চেয়ে ডেঙ্গু রোগী অর্ধেক। সরকারের নানা কার্যক্রম ও সচেতনতা এর প্রধান কারণ। পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”

অনুষ্ঠানে জানানো হয়, দেশের মধ্যে পিরোজপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল। সেখানে নারকেল ও সুপারি গাছের গোড়াতেও এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

এদিকে জানুয়ারি থেকে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় ৯০ জনের মৃত্যু হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। একই সময়ে প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং কার্যকর চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার রাজধানীর ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই

ডেঙ্গুর ওষুধের কার্যকারিতা নিয়ে জাপানের সহযোগিতায় গবেষণা চলছে: ড. মঈন খান

আপডেট সময় ০১:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬