ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর ব্যাংক হিসাব তলবের ঘটনায় ক্ষোভ প্রকাশ সালমান মুক্তাদিরের, ‘যা করবেন করেন’ মেধা তালিকায় প্রথম, তবুও গেজেটে নাম নেই সোহেল-মামুনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: নৌরুটের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি শ্রমিক লীগের সদস্য থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, ‘পদ-বাণিজ্য’ করে হন বহিষ্কার নিয়োগের দাবিতে কাফন পরে ২২ প্রার্থীর অনশন

মেধা তালিকায় প্রথম, তবুও গেজেটে নাম নেই সোহেল-মামুনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট হাসিনা বিরোধী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে ৪৯তম বিসিএসে মেধা তালিকায় প্রথম হয়েও নিয়োগ থেকে বাদ পড়ার দাবি করেছেন আবদুল্লাহ আল মামুন ও সোহেল রানা। মামুন সমাজকল্যাণে এবং সোহেল রানা ইতিহাসে মেধা তালিকায় প্রথম হয়েছিলেন।

বুধবার ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ প্রদান করা হলো।

এ প্রজ্ঞাপনে মামুন মেধা তালিকায় প্রথম হয়েও বাদ পড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন। তিনি লিখেছেন, “৪৯তম বিসিএসে সমাজকল্যাণে মেধা তালিকায় প্রথম হয়েও গেজেটে নাম এলো না। জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম। এটাই কি আমার অপরাধ?”

আর সোহেল রানা লিখেছেন, “ধন্যবাদ, বাংলাদেশ। ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম হয়েও আমাকে গেজেট থেকে বঞ্চিত করার জন্য।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর

মেধা তালিকায় প্রথম, তবুও গেজেটে নাম নেই সোহেল-মামুনের

আপডেট সময় ১০:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬