ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

শিবির সভাপতির মন্তব্য: ‘ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়ুক—ব্যক্তিগতভাবে আমি তা চাই না। তবে বাংলাদেশের বাস্তবতায় ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়ে এবং আগামীতেও পড়বে।’

বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার একটি রেস্টুরেন্টে স্থানীয় ছাত্র শিবিরের পাঠচক্র সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম আরও বলেন, ‘আমরা চাই, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক। এ জন্য গণভোটই বেশি যুক্তিযুক্ত।’

তিনি সতর্ক করে বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার মানসিকতা পোষণ করলে তারা এ প্রজন্মের কাছে প্রত্যাখ্যাত হবে।’

শিবির সভাপতি আরও বলেন, ‘যারা নির্বাচনে অংশ নিতে চান, তারা জুলাই আন্দোলনের শহীদ-গাজীদের আকাঙ্ক্ষাকে প্রধান্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিলে ইসলামী ছাত্র শিবির তাদের পাশে থাকবে।’

তিনি বলেন, ‘আগের ধারার ছাত্র রাজনীতি পরিবর্তিত হয়ে গুণগতভাবে রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কাজ করবে। ছাত্র রাজনীতি হবে সেবামূলক ও শিক্ষাবান্ধব।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক গোলাম জাকারিয়া, চুয়াডাঙ্গা জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

শিবির সভাপতির মন্তব্য: ‘ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে’

আপডেট সময় ০৮:১৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫