ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া নারীকে জীবন বাজি রেখে উদ্ধার করলেন পুলিশ সদস্য রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি

যশোরে যুবলীগের নামে ব্যানার তৈরির অভিযোগে সাংবাদিক ও ছাপাখানা মালিক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

যুবলীগের নামে বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির অভিযোগে যশোরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন স্থানীয় দৈনিক রানার-এর বার্তা সম্পাদক দেবু মল্লিক এবং ‘আইএনবি ডিজিটাল’ ছাপাখানার মালিক নাহিদ ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতে শহরের ট্যাংক রোড এলাকায় অভিযান চালিয়ে দেবু মল্লিককে গ্রেপ্তার করা হয়। পরে ঘোপ সেন্ট্রাল রোডে ‘আইএনবি ডিজিটাল’ ছাপাখানা থেকে মালিক নাহিদ ইসলামকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ছাপাখানা থেকে কয়েকটি ব্যানার জব্দ করা হয়েছে, যাতে লেখা ছিল—‘শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করো’, ‘অবৈধ আইসিটি আইন বন্ধ করো’ ইত্যাদি। আয়োজক হিসেবে পলাতক যুবলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নাম উল্লেখ ছিল।

পুলিশের দাবি, আওয়ামী শাসনামলে বিপুলের নেতৃত্বে কিশোর গ্যাং গড়ে ওঠে, যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল। বিএনপি নেতাদের বাসায় বোমা হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততা ছিল বলে জানা যায়। বিপুল পলাতক থাকার পর তার ব্যবসা পরিচালনা করতেন দেবু মল্লিক।

অভিযানে নেতৃত্ব দেন যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। থানা পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০–৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন বলেন, “পরিস্থিতি অশান্ত করতে যারা ভূমিকা রাখছে, তাদের আইনের আওতায় আনা হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী

যশোরে যুবলীগের নামে ব্যানার তৈরির অভিযোগে সাংবাদিক ও ছাপাখানা মালিক গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫