ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির ১৮ নেতা-কর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও বোমা রেখে গেল দুর্বৃত্তরা! আরেকটা গণঅভ্যুত্থান হলে আগে ইসিকে হাত দিব: নাসিরুদ্দিন পাটোয়ারী ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি ইরানের আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ  স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব দলকে বসার আহ্বান সিইসির ‘এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী’ মুসলিমপ্রধান দেশে ইসরায়েলের গোপন ঘাঁটি, তথ্য আড়াল রাখতে দুজনকে হত্যা দক্ষিণ কোরিয়ায় আসিফ মাহমুদকে নাগরিক সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি মোছার নির্দেশ সিটি করপোরেশন দেয়নি: চসিক মেয়র ভারতে জনসংখ্যা বাড়াতে নগদ টাকা ও ছুটির ঘোষণা রাজ্য সরকারের

ইসলামের বিজয়ের মাধ্যমেই শহীদদের রক্তের বদলা নেওয়া হবে: মাসুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় ২০০৬ সালের ২৮ অক্টোবর এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের শহীদদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমে নেওয়া হবে।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) বিকালে পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতৃত্বে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর যারা আমাদের হত্যা করে ইসলামী আন্দোলনকে নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ আমাদের ডাকসু, রাকসু, চাকসু ও জাকসুর ছাত্র সংসদে বিজয় দিয়েছেন। শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০০৬ সালে খুনি হাসিনার নির্দেশে লগি-বৈঠা হাতে নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ভয়াবহ তাণ্ডব আজও জাতি ভুলে যায়নি। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত ছিল, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

তিনি বলেন, আমরা আশা করি, বাংলাদেশে জাতীয় জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জনগণের মতামত উপেক্ষা করে কোনো নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। যারা গণভোট মানবে না, তারা গণশত্রুতে পরিণত হবে। শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের মা-বোনদের ওপর যারা হামলা করছে, তাদের স্পষ্টভাবে বলতে চাই- এখনই শোধরান। না হলে আমরা আর কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষা করব না, কঠোর হাতে প্রতিহত করব, ইনশাআল্লাহ। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, মা-বোনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির ১৮ নেতা-কর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও বোমা রেখে গেল দুর্বৃত্তরা!

ইসলামের বিজয়ের মাধ্যমেই শহীদদের রক্তের বদলা নেওয়া হবে: মাসুদ

আপডেট সময় ০১:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫