ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে জ্বালানির দাম ৩ বার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতা দেখিয়েছে: মজিবুর রহমান মঞ্জু থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ নিজেই রোলার চালিয়ে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস করলেন শুভেন্দু জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি: জামায়াত সেক্রেটারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

এবার মানব সেবার মহান আদর্শে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জামায়াত আমির দেশবাসীকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, জনগণ যদি ভোটের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা শাসক হবো না, সেবক হবো। আমরা একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবো। গোলাম পরওয়ার বলেন, গত ফ্যাসিবাদী হাসিনার সময়ে মনুষ্যত্ব ধ্বংস হয়ে গেছে। সেটাকে বিদায় দিয়ে ছাত্র-জনতার এক সাগর রক্ত, হাজারো মানুষের পঙ্গুত্বের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি। একটি মানবিক দেশ গড়ে তুলবো।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে ডিসিসি নর্থ সুপার মার্কেট পার্কিং জোনে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত দুইন দিনব্যাপী ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে নৈতিকতা সমৃদ্ধ উৎপাদনমুখী আধুনিক শিক্ষায় মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা হবে। আমরা দুর্নীতিমুক্ত সমাজ ও অর্থনীতি প্রতিষ্ঠা করবো। স্বাস্থ্যসেবা, রোগগ্রস্ত, দুস্থ, আর্ত-মানবতার পাশে দাঁড়াবে রাষ্ট্র। জামায়াতে ইসলামী যেহেতু কল্যাণ রাষ্ট্র গড়তে চায়, তারই একটি উদাহরণ হিসেবে ঢাকা ও দেশবাসীর কাছে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক এ ধরনের আয়োজন করা হয়েছে। এটা ব্যতিক্রমধর্মী আয়োজন। এজন্য আয়োজকদের জন্য কৃতজ্ঞতা। মানব সেবার মহান আদর্শে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. খালিদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরামর্শ দেয়া হয়। বৃহস্পতিবার এবং কাল শুক্রবার বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি: জামায়াত সেক্রেটারি

আপডেট সময় ০৩:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫