ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ ‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে: আরাঘচি যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেল ইরান রাখালবালক থেকে ইরানের বিশ্বকাপের নায়ক আলিরেজা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার ফিলিস্তিনি-ইসরায়েলি পতাকার কিপ্পা পরে আবারও আলোচনায় ব্রিটিশ লেখক সিনক্লেয়ার সতীর্থরাই বলছেন, আমরা রোনালদোকে বল পাস দিতে বাধ্য নই সর্বোচ্চ টাকা পাচারের জন্য ড. ইউনূস ডাবল নোবেলের দাবিদার: রনি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

সম্মেলনে হাবিবুল্লাহ মিয়াজী: ‘স্বাধীনভাবে ভোট দিতে পারলে ইসলামপন্থীরাই বিজয়ী হবে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণ যদি নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তাহলে ইসলামপন্থী দলগুলোই বিজয়ী হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব নয়।

শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা ময়দানে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

হাবিবুল্লাহ মিয়াজী আরও বলেন, “জমিন যার হুকুম চলবে তার।” তিনি স্মরণ করেন একাত্তরের পর বুজুর্গ মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর কীভাবে মসজিদ-মাদ্রাসা থেকে নেমে এসে ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলন চালিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট নির্বাচনে হাফেজ্জী হুজুর বিপুল ভোট পেলেও তৎকালীন শাসকদের কারচুপির কারণে বিজয়ী হতে পারেননি। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশবাসী আবারও ইসলামী শাসনের স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতারা।

সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে প্রতিনিধি সম্মেলন ও মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ

সম্মেলনে হাবিবুল্লাহ মিয়াজী: ‘স্বাধীনভাবে ভোট দিতে পারলে ইসলামপন্থীরাই বিজয়ী হবে’

আপডেট সময় ১০:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫