ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

আদর্শ নেতা ছাড়া জাতির মুক্তি নাই: মুফতি রেজাউল করিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ভালো নেতা ছাড়া জাতির মুক্তি নাই। গাজীপুরের মাটি ইসলামের ঘাটি। ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, অন্যায়ভাবে জমি দখলবাজী থাকবে না।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল করিম বলেন, ন্যায়-নীতি ও আদর্শবান নেতা ছাড়া এ দেশের মানুষের শান্তি কামনা করা যায় না। বিগত দিনের শাসকরা ভালো হলে এ দেশ সোনার খনি হতো।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ ১১ দল থেকে বের হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্পষ্টভাবে বলেছে তারা শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করেছিলাম তখন তাদের ভাবনাটা ছিল আলাদা, আমাদের ভাবনাটাও হয়ে গেল আলাদা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হল হাতপাখা। ভালোর পক্ষে, ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

এদিকে গাজীপুর-৫(কালীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করারও আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

আদর্শ নেতা ছাড়া জাতির মুক্তি নাই: মুফতি রেজাউল করিম

আপডেট সময় ১০:৩৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬