ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন যুদ্ধ এখনও শেষ হয়নি, প্রতিরোধের পূর্ণ প্রস্তুতিতে ইরান মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যা মামলা হওয়া প্রয়োজন: আইনজীবী সুব্রত ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী: মাসুদ কামাল আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ২ বছরের শিশুকে বাঁচালেন বাবা

বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: হাফিজ উদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আল্লাহর গজবে আওয়ামী লীগ দেশছাড়া হয়েছে। আর বাংলাদেশে আসতে পারবে না। জামায়াতে ইসলামী এখন ইসলাম ধর্মকে পুঁজি করেছে, আগে স্লোগান দিত ‘আমরা হব তালেবান, বাংলা হবে আফগান’, বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তজুমদ্দিন উপজেলার উত্তর শম্ভুপুর ইউনিয়ন আয়োজিত শিবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর একমাত্র তালেবান সরকার রয়েছে আফগানিস্তানে, সেখানে নারীরা ঘর থেকে বের হতে পারেনা, তাদের বিশাল বোরকা, শিক্ষাঙ্গন নারীদের জন্য নিষিদ্ধ। আপনারা জানেন জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিয়েছে কিন্তু এরমধ্যে একজন নারীকে নমিনেশন দেয়নি। তারা মনে করে নারীরা হল চেয়ার টেবিলের মতো, রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো কাজ নেই। অথচ আজকাল নারীরা সব জায়গায় তারা তাদের দক্ষতার প্রমাণ দিচ্ছে। জামায়াতে ইসলামী নারীদের মর্যাদা দিতে রাজি নয়। কোনোদিন জামায়াতে ইসলামীর সভাপতি কোনো মহিলা হতে পারবে না। বেগম খালেদা জিয়া ২৫ বছর বিএনপি সভাপতি ছিলেন। আমরা নারীদের যোগ্যতা দিয়ে বিচার করি, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ।

তিনি আরও বলেন, যদি জামায়াতে ইসলামী সরকার গঠন করে কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন-বিশ্বের পরাশক্তিগুলো আতঙ্কিত হয়ে যাবে যে এইখানে বোধহয় আবার তালেবানি শাসন কায়েম হতে যাচ্ছে। তারা হয়তো আবার নাইন ইলেভেনের মতো ওয়ার্ল্ডটেক সেন্টারে গিয়ে বোমা মারবে যেটা এ তালেবানরা আগে করেছে। সুতরাং তারা যেভাবে ইরাক লিবিয়াকে ধ্বংস করেছে একইভাবে বাংলাদেশেও আক্রমণ করবে তারা যদি এইখানে তালেবানি জামায়াত শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। আপনারা কী এই ধরনের বাংলাদেশ চান? এজন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত: হাফিজ উদ্দিন

আপডেট সময় ০৯:৪০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬