ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের উপহার দেওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার দেওয়া রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জন্মান্ধ গফুর মল্লিকের (৭৮) বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ভুক্তভোগী গফুর মল্লিকের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। শুধু গফুর মল্লিকই নন, হামলাকারীরা তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও তছনছ করে মালামাল ও অর্থ আত্মসাৎ করে।

এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়।

এদিকে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের উপহার দেওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

আপডেট সময় ০৪:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬