ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২৪ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ফের ব্যর্থ বিএসএফের পুশইন অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বিদ্যুৎ মাদক ব্যবসায়ী কুঁড়েঘরে লাগিয়েছেন এসি, নিরাপত্ততায় সিসি ক্যামেরা আত্মসমর্পণ করতে আজ সিরাজগঞ্জে যাচ্ছেন এমপি আমির হামজা নেইমারেই ভরসা খুঁজছে ব্রাজিল দুপুর ১টার আগেই ঝড়-বৃষ্টির ধাক্কা! কোন চার জেলা রয়েছে ঝুঁকিতে? ‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’ ঘরের ভেতর মা-মেয়ের রক্তাক্ত লা*শ, পাশে জখম ৫ বছরের শিশু—আসলে কী ঘটেছিল? ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২

বিএনপি সরকার গঠন করলে দেশের এক কোটি মানুষের কাজের ব্যবস্থা করবে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের এক কোটি মানুষের কাজের ব্যবস্থা করবে। মায়েদের কৃষি কার্ড প্রদান করবে, কৃষকদের কৃষি কার্ড প্রদান করবে- যার মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।

তিনি বলেন, যাদের কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে তা মওকুফ করা হবে। যারা এনজিও থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ শোধ করার আমরা ব্যবস্থা নেব। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ী এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে হিন্দু মুসলমানের কোনও ভেদাভেদ থাকবে না। যারা ভেদাভেদ করতে চায় এরা দেশের ক্ষতি করতে চায়। একটা কথা মনে রাখতে হবে আমরা যদি একসাথে এগিয়ে যাই তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না। আর হিন্দু মুসলমানকে ভাগ করে দিলে আমরা আগাতে পারবো না।

তিনি বলেন, আমি জোর গলায় বলতে চাই- আপনাদের আমানত ভোটের যে দায়িত্ব আমি নেব তা কখনো খেয়ানত করবো না। আমি যখন মন্ত্রী ছিলাম, তখন কারো কাছ থেকে এক কাপ চাও গ্রহণ করিনি। রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, দায়িত্বশীল পদে থাকার সময় তিনি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা

বিএনপি সরকার গঠন করলে দেশের এক কোটি মানুষের কাজের ব্যবস্থা করবে: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬