ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, দেশের জন্য অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্গীকার লাখো মানুষের সৌদিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম: ডন ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল সাকিবের বাসার গেটে দাঁড়িয়ে আয়াসের প্রস্রাব ও বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল ‘কখন যে পুরো দেশটাকেই উড়িয়ে দেব’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি বাসে অগ্নিসংযোগ ঠেকাতে সতর্ক মালিক-শ্রমিক-পুলিশ রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত দাম বাড়িয়ে জনগণের রক্ত-ঘামের টাকা শোষণ করা হচ্ছে: সারজিস ‘ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়’: এমপি নজরুলের স্ত্রীর চিরকুট

বিএনপি-আওয়ামী লীগ-জাতীয় পার্টিকে ‘না’ বলতে হবে: জামায়াত সেক্রেটারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ পরিচালনায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এ তিনটি দল লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। এবারের নির্বাচনে এ তিন দলকে ‘না’ বলতে হবে। নৌকা, ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ। এবার জনগণ পরিবর্তন চায়। শনিবার সকাল ১১টায় চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামী আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

৫ আগস্টের পর সারাদেশে পাথর দিয়ে মানুষ হত্যা, শেরপুরে লাঠিপেটা করে মানুষ হত্যার প্রসঙ্গ তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে তো আওয়ামী লীগ ছিল না। তাহলে চাঁদাবাজি আর মানুষ হত্যা কারা করেছে। সেটা জনগণ দেখেছে। দুনীতি রুখতে, সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়তে ড. শফিকুর রহমানের নেতৃত্ব দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। একই দিন দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ আসন, বিকেলে চাঁদপুর-১ কচুয়া নির্বাচনী জনসমাবেশ করবেন কেন্দ্রীয় জামায়াতের নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক

বিএনপি-আওয়ামী লীগ-জাতীয় পার্টিকে ‘না’ বলতে হবে: জামায়াত সেক্রেটারি

আপডেট সময় ০১:৪৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬