ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ইলিশ চায় ভারত ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়: রিজভী নাসীরুদ্দীন পাটওয়ারীকে নোংরা ভাষায় জবাব দেওয়া ঠিক হয়নি: রাশেদ খাঁন হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান সমকামী প্রেমের টানে মাগুরায় খ্রিস্টান তরুণী, করতে চায় বিয়ে বিমানের টিকিটের ছবি পাঠিয়ে বলেছিলেন প্রস্তুত থাকতে, তিন ঘণ্টা পরই এলো মৃত্যুর খবর সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন: ইসলামী আন্দোলন ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

“নাবালক পোলাপান আমাদের নসিহত করবে?”—অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ক্ষুব্ধ খায়রুল কবির খোকন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা ও নীতিনির্ধারকদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি প্রশ্ন তোলেন, “আজকে নাবালক পোলাপান যারা ছেলের বয়সী, কেউ বলে নাতির বয়সী, তারা যদি আজকে এসে আমাদের নসিহত করে, গাইডলাইন দেয়, আমাদের বিরুদ্ধে কথা বলে—সেটা মেনে নেওয়া যায়?”

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে খোকন বলেন, “তাদের কথায় যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলে, তারা কী নির্বাচিত সরকার? তাদের কি জনগণের ম্যান্ডেট আছে?” তিনি আরও অভিযোগ করেন, “এই উপদেষ্টারা যারা আছেন, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা তো বাংলাদেশের নাগরিকই না, তিনি বিদেশি নাগরিক। তারা কীভাবে দেশ চালাবে? জনগণের আন্দোলনে তাদের কী ভূমিকা?”

বিএনপির যুগ্ম মহাসচিব সরকারের নির্বাচন ঘিরে ভূমিকার সমালোচনা করে বলেন, “আপনারা বলছেন শুধু একটি দল নির্বাচন চায়। আমরা বলব, শুধু আপনি চান না, সেটার কী রহস্য জাতি জানতে চায়।” তিনি দাবি করেন, দেশের বামপন্থী দলগুলো বিএনপির সঙ্গে নির্বাচন করতে প্রস্তুত রয়েছে। “সংস্কার বিচার কী জাতীয় নির্বাচনের বিকল্প? সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আপনারা সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফ্যাসিস্ট, পতিত আওয়ামী লীগের দোসরদের সুযোগ করে দিচ্ছেন,”—যোগ করেন তিনি।

নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, বিএনপি নেতা বিজি রশীদ নওশের, এম.এ জলিল, একেএম গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধুরী ও ফারুক উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ইলিশ চায় ভারত

“নাবালক পোলাপান আমাদের নসিহত করবে?”—অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ক্ষুব্ধ খায়রুল কবির খোকন

আপডেট সময় ০৮:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫