ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি অক্টোবরে ৫ বিশেষায়িত ‍শিশু হাসপাতাল চালু করা হবে : প্রধানমন্ত্রী পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি

নিজেকে অযোগ্য মনে করে পদত্যাগ করেছেন এনসিপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

এবার নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অযোগ্য মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন হাজীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মুহাঈমেনুল ইসলাম সিফাত। শুক্রবার (৩০ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এদিকে স্ট্যাটাসে সিফাত লেখেন, ‘বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নিজেকে যোগ্য মনে হচ্ছে না। আমি এমতাবস্থায় সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি। বিগত দিনে কাউকে কোনো আচরণে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। আল্লাহ হাফেজ!’

তার এই ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করে তার এই সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত আত্মবিশ্লেষণের সাহসী প্রতিফলন’ হিসেবে উল্লেখ করছেন। তার স্ট্যাটাসের মন্তব্যে আম্মান শেখ নামে একজন লেখেন, ‘বর্তমান সময়ে উত্তম সিদ্ধান্ত। কিন্তু আপনি যোগ্য ছিলেন না-এই কথাটি আমি মানি না। বর্তমান রাজনীতির পরিবেশকে একটি কুচক্রী মহল এমনভাবে সাজাচ্ছে, যাতে ভালো রাজনৈতিক ব্যক্তিরা মাঠ থেকে সরে দাঁড়ান।’

কামাল হোসাইন চৌধুরী নামে আরেকজন লেখেন, ‘বুঝার জন্য ধন্যবাদ ভাই।’ উল্লেখ্য, মুহাঈমেনুল ইসলাম সিফাত দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে নানা কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছিলেন। বর্তমানে তিনি শিক্ষকতা এবং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

নিজেকে অযোগ্য মনে করে পদত্যাগ করেছেন এনসিপি নেতা

আপডেট সময় ১২:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫