ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে পাহাড়ের খাদে মিলল দুই পর্যটকের লাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের কয়েক ঘণ্টার যৌথ অভিযানের পর বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার রোকাইয়া আক্তার (৩০)।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে ছয়টি মোটরসাইকেলে ১০ সদস্যের একটি পর্যটক দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার তারা বগালেক এলাকায় পৌঁছে একটি কটেজে ওঠেন। পরে বিকেলে সবাই মিলে বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান।

ঘুরে দেখার একপর্যায়ে দলের আট সদস্য ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নির্দেশনা অমান্য করে মোটরসাইকেলে নির্ধারিত সীমার বাইরে চলে যান। এরপর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সন্ধ্যায় বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানানো হলে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। দীর্ঘ তল্লাশির পর ভিউ পয়েন্টের পাশের পাহাড়ি খাদ থেকে উদ্ধার করা হয় দুইজনের মরদেহ।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়া জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ দুটি আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বান্দরবানে পাহাড়ের খাদে মিলল দুই পর্যটকের লাশ

আপডেট সময় ০৪:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬