ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে শর্তে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা নিজেই গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনা দেখলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কড়া নিরাপত্তার মধ্যেও জাহাজে ইরানের হামলা, রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প দেশ চালাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, এভাবে চললে মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ মির্জা আব্বাসকে নতুন দায়িত্ব দিল সরকার সেই গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিলো এনসিপি শোকের মাস সামনে রেখে আ.লীগ কার্যালয়ে কালো পতাকা তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত, পৃথক মামলার পর মানবশূন্য গ্রাম

শোকের মাস সামনে রেখে আ.লীগ কার্যালয়ে কালো পতাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। শোকের মাস আগস্টকে সামনে রেখে কালো পতাকা উত্তোলন করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

শুক্রবার সকালে উপজেলার সাজাপুরের কাগজীপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উড়তে দেখা যায়। পরে কে বা কারা পতাকাটি সরিয়ে ফেলেছেন।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ প্রসঙ্গে বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন সান্নু মোবাইল ফোনে জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। তাই আগস্ট আমাদের কাছে শোকের মাস। সেই উপলক্ষে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার ও নির্যাতন চলছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। গ্রেফতার, হামলা, হত্যা করে আওয়ামী লীগকে দাবাইয়া রাখা যায় না। আওয়ামী লীগের কার্যক্রম চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

গত ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর কাগজীপাড়া এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর আগেও গত ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যে শর্তে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা

শোকের মাস সামনে রেখে আ.লীগ কার্যালয়ে কালো পতাকা

আপডেট সময় ১০:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬