ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান যা বললেন জাহেদ-উর রহমান বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন: আমীর হামজা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিরপেক্ষতার লঙ্ঘন নয়, এটি দায়িত্ব ও সংস্কারমূলক ম্যান্ডেটের বহিঃপ্রকাশ আগামী সংসদ নির্বাচন ‘অত্যন্ত, অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’: তারেক রহমান ‘মঞ্জুর মুন্সী আপিল নিয়ে যেতে পারবেন উচ্চ আদালতে, পক্ষে আদেশ পেলে থাকতে পারবেন ভোটের মাঠেও’ ছাত্রসংসদ নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল: শিবির সভাপতি ফের ইরানিদের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, এবার মেলেনি সাড়া বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ! ‎পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপির বহিষ্কৃত নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি (বহিষ্কৃত) কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এক ফেসবুক পোস্টে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় বাঞ্ছারামপুরবাসী, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর রাজপথের আন্দোলনে আপনাদের ভালোবাসা ও সাহস আমাকে শক্তি দিয়েছে। ইনশাল্লাহ, আপনারা পাশে থাকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের এই লড়াইয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। বাঞ্ছারামপুরের অধিকার আদায়ে আপনাদের দোয়া ও সমর্থন চাই।’

এর আগে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেহেদী হাসান পলাশকে দল থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তার বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান

নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপির বহিষ্কৃত নেতা

আপডেট সময় ১২:৫৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫