ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি, এখন অনেক লজ্জা লাগে: হিমি ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ ২০২৬ বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ৩২ রাউন্ড থেকে বিদায় নেবে ব্রাজিল: ভবিষ্যদ্বাণী জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র হতে দেওয়া হবে না: এসপি মাসুদ চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা পাটওয়ারীকে ডিম নিক্ষেপ করব না, গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলব: ছাত্রদল নেতা স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির ব্রাজিলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পাচ্ছেন না নেইমার! বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে ট্রাম্পের পোস্টের বিষয়ে যা জানা গেল বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি নেতানিয়াহু!

চালু হলো ‘হিট স্ট্রোক সেন্টার’, বিনামূল্যে মিলবে চিকিৎসা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

এবার তীব্র গরমের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকার মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হিট স্ট্রোক সেন্টার চালু হয়েছে। ২৫ শয্যা নিয়ে চালু করা এই সেন্টারে তাপজনিত অসুস্থতায় আক্রান্তদের চিকিৎসা নিতে কোনো অর্থ খরচ করতে হবে না।

সোমবার মহাখালীতে হিট স্ট্রোক সেন্টার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

এ সময় তিনি বলেন, তাপপ্রবাহ চলাকালীন সময় তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হলে প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো যাবে। এই হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউর ব্যবস্থা আছে। জটিলতা দেখা দিলে রোগীদের সেখানে স্থানান্তর করা হবে।

ইমরুল কায়েস বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ডিএনসিসির এই সেবা অন্তর্ভুক্ত হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত হলে ৯৯৯ এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ডিএনসিসির ৫টি অ্যাম্বুলেন্স আছে। নাগরিকরা তাদের প্রয়োজনে ফোন করে অ্যাম্বুলেন্স সেবাও নিতে পারবেন।

বৈশাখ মাসের শেষদিকে দেশজুড়ে মাঝারি মাত্রার তাপপ্রবাহ দেখা যাচ্ছে। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গত শনিবার এ জেলায় তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তবে রোববার সন্ধ্যার দিকে দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। শনিবার ঢাকায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রোববার রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি, এখন অনেক লজ্জা লাগে: হিমি

চালু হলো ‘হিট স্ট্রোক সেন্টার’, বিনামূল্যে মিলবে চিকিৎসা

আপডেট সময় ১১:০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫