ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ বিএনপির এমপির গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ: আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার আসামি বহনকারী পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আসামিসহ আহত ১০

বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি নেতানিয়াহু!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

এবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের মুখে পড়েছেন। শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের বড় একটা অংশের কাছেও তিনি এখন পৃথিবীর অন্যতম বিতর্কিত ও ঘৃণিত এক চরিত্রে পরিণত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি বলেছে, ইসরাইলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আইজ্যাক ব্রিক নিজেই এই বিস্ফোরক মন্তব্য করেছেন।

এই সাবেক সেনা কর্মকর্তার দাবি, বিশ্ববাসীর কাছে এখন একটা বার্তা খুব স্পষ্ট হয়ে গেছে, আর তা হলোইসরাইল মানেই নেতানিয়াহু, আর নেতানিয়াহু মানেই ইসরাইল। নেতানিয়াহুর এমন আগ্রাসী ও একগুঁয়ে নীতির কারণে বিপদে পড়তে যাচ্ছে খোদ ইসরাইল। সাবেক এই জেনারেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, তবে আগামী কয়েক বছরের মধ্যে ইসরাইলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৌশলগত ও অর্থনৈতিক সমর্থন রয়েছে, তাতে বড় ধরনের ধস নামবে।

অথচ সবাই জানে, ওয়াশিংটনই হচ্ছে এই ইসরাইলি শাসনের সবচেয়ে বড় ও প্রধান মিত্র। নেতানিয়াহুর ব্যক্তিগত ইমেজের কারণে সেই সম্পর্কেই এখন বড় ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোড়া লাগানোর একটাই পথ খোলা আছে বলে ব্রিক মনে করেন। আর তা হলো, ইসরাইলের ভেতরের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা এবং বর্তমান নেতৃত্বকে সরিয়ে নতুন কাউকে ক্ষমতায় বসানো। নেতানিয়াহুর নেতৃত্ব বদল ছাড়া এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব নয় বলেই তিনি মনে করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’

বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি নেতানিয়াহু!

আপডেট সময় ১২:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬