ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেই বাংলাদেশের জন্য বড় সুখবর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ২৪০৬ বার পড়া হয়েছে

গত কদিন আগেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে র‍্যাঙ্কিংয়েও বড় সুখবর পেতে পারে বাংলাদেশ।

এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে। আর বাংলাদেশ আছে দুই ধাপ পিছিয়ে ১০ নম্বরে। সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যেতে পারে লাল-সবুজরা।

সিরিজ শুরুর সময় বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২০। ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ম্যাচে জয় এলে রেটিং পয়েন্ট বেড়ে ২২৩-এ পৌঁছাবে। এই পয়েন্টই বর্তমানে ৯ নম্বরে থাকা আফগানিস্তানের। ফলে সিরিজ ৩-০তে জিতলে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে আফগানদের টপকে যেতে পারে বাংলাদেশ।

অন্যদিকে সিরিজে হোয়াইটওয়াশ হলে পাকিস্তান ৪ রেটিং পয়েন্ট হারাবে। যদিও এতে করে তাদের র‌্যাঙ্কিংয়ের অবস্থানে বড় পরিবর্তন হবে না, তারা শীর্ষ আটেই থাকবে।

তবে বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে, তাহলে টাইগারদের রেটিং পয়েন্ট বাড়বে মাত্র ১, অর্থাৎ ২২০ থেকে ২২১ এবং পাকিস্তানের কমবে ২ পয়েন্ট। এই ফলাফলে দুই দলের অবস্থান অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ যদি সিরিজের শেষ ম্যাচে জয় পায় পাকিস্তান, তাহলে র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তনই হবে না। উভয় দলই থেকে যাবে তাদের বর্তমান অবস্থানে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেই বাংলাদেশের জন্য বড় সুখবর

আপডেট সময় ১২:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫