ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

এশিয়া কাপ ফাইনালে থাকছেন নাকভি, এবারও কি ‘খালি হাতে’ ফিরবে ভারত?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

গত বছরের মতো এবারও এশিয়া কাপের মঞ্চে ভারত–পাকিস্তান দ্বন্দ্বের আবহে ট্রফি বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। গত বছর পুরুষদের এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে। এবার সেই একই পরিস্থিতি তৈরি হতে পারে নারী এশিয়া কাপের ফাইনালেও। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের।  জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর নারী এশিয়া কাপের ফাইনালে উপস্থিত থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

নাকভি উপস্থিত থাকলে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেয়ার দায়িত্বও তার ওপর পড়তে পারে। সেক্ষেত্রে ভারত ফাইনালে জিতলে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল ট্রফি গ্রহণ করবে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে। টুর্নামেন্টে ভারত এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে থাকায় শিরোপার অন্যতম ফেবারিট হিসেবেই রয়েছে। গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। ম্যাচ শেষ হওয়ার পর সবাই যখন ট্রফি তুলে দেওয়ার মুহূর্তের অপেক্ষায় ছিলেন, তখনই শুরু হয় নাটকীয়তা। ট্রফি কার হাত থেকে দেয়া হবে, তা নিয়ে অচলাবস্থার কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এক ঘণ্টারও বেশি সময় পিছিয়ে যায়।

শেষ পর্যন্ত নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় ভারত। এরপর তৎকালীন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ট্রফি ছাড়াই মঞ্চে উদযাপন করে। নাকভি অবশ্য সেই সময়ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ট্রফিটি দুবাইয়ে এসিসির কার্যালয়ে থেকে যায় বলে জানা যায়। গত বছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল পেহেলগাম হামলার পরবর্তী উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে। পুরো টুর্নামেন্টজুড়েই ভারত–পাকিস্তান সম্পর্কের রাজনৈতিক উত্তাপ ক্রিকেটের মাঠেও প্রভাব ফেলেছিল। পিসিবি চেয়ারম্যান নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভারতবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এবার নারী এশিয়া কাপের ফাইনালে যদি ভারত ও পাকিস্তান মুখোমুখি হয় এবং ভারত শিরোপা জেতে, তাহলে ট্রফি গ্রহণের বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত ইতোমধ্যেই কোনো ম্যাচ না হেরে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আট দলের নারী এশিয়া কাপে ভারত প্রথমে থাইল্যান্ডকে হারায়। এরপর হংকংকে বড় ব্যবধানে পরাজিত করার পর পাকিস্তানকেও সাত উইকেটে হারিয়েছে তারা। কিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় ফাতিমা সানার দল। পরে সহজেই জয় তুলে নেয় ভারত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

এশিয়া কাপ ফাইনালে থাকছেন নাকভি, এবারও কি ‘খালি হাতে’ ফিরবে ভারত?

আপডেট সময় ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬