ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার শহীদ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত: গোলাম পরওয়ার সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: মীর শাহে আলম চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের সব ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

পরাজিত শক্তি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

পরাজিত শক্তি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সহিংসতায় প্রতীয়মান হচ্ছে এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতিনিধি দল। বৈঠকে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন তাই বিএনপি গিয়েছিল। এই মত বিনিময়টা ঘন ঘন হলে আরো ভাল হবে। সচিবালয়ে হামলায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এর আগে গোপালগঞ্জে হামলা হয়েছে। এর মধ্য দিয়ে মনে হচ্ছে পরাজিত শক্তি আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। এগুলো নিয়েই কথা হয়েছে।

নির্বাচনের দিনক্ষণ নিয়ে যাতে কোন অস্পষ্টতা না থাকে সে ঘোষণা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন এ নিয়ে ব্যবস্থা নেবেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

পরাজিত শক্তি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫