ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, খেলবে ৮ দল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২৩৭৫ বার পড়া হয়েছে

আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশ করছে এমনই সংবাদ। টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সেক্ষেত্রে দুবাই এবং আবুধাবিতেই হতে পারে সমস্ত ম্যাচ। ভারতের সংবাদমাধ্যমের মতে ঢাকায় হতে যাওয়া এসিসি সভা শেষেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

এবারের এশিয়া কাপে খেলবে আট দল, যাদের মধ্যে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্য থেকে থাকছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। ২১ সেপ্টেম্বর এই টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে গত কয়েকদিন ধরেই ঢাকায় আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যদিও বিসিসিআই তথা ভারতের পক্ষ থেকে কেউই স্ব-শরীরে আসছেন না, অনলাইনে যোগ দেবেন তারা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক সময়ের রাজনৈতিক টানাপোড়নের কারণে কদিন আগেই স্থগিত হয়েছে দুই দেশের সাদা বলের ক্রিকেটের সিরিজ। একই কারণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এসিসি সভায় যোগ দিতে চাননি বিসিসিআইয়ের কর্মকর্তারা।

একমাত্র ভেন্যু পরিবর্তন হলেই এসিসি সভায় যোগ দিতে রাজি ছিল বিসিসিআই। যদিও ঢাকায় এজিএম করতে বদ্ধপরিকর ছিলেন এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। ভারতকে অনুরোধ করার পরও ঢাকায় আনার ব্যাপারে রাজি করাতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত অনলাইনে সভায় যোগ দিতে রাজি হয়েছেন তারা। এদিকে ভারতের মতো বাংলাদেশে আসতে নিজেদের অপারগতার কথা জানায় শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে সভার আগের বিষয়টি সুরাহা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, খেলবে ৮ দল

আপডেট সময় ০২:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫