ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল-জাপান

এবার মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসা দিতে চীন থেকে আসছে মেডিকেল টিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

এবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় টিমটি ঢাকায় এসে পৌঁছাবে বলে এক বার্তায় ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে।

এদিকে চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে দগ্ধ রোগী বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি মেডিকেল টিম ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় আসবে। ঢাকায় এসে তারা প্রয়োজনীয় সব সহায়তা এবং পরামর্শ দেয়ার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন।

পৃথক আরেক বার্তায় চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের অনুরোধে বৃহস্পতিবার সকালে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ করেছেন। কনফারেন্সে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন, যৌথ চিকিৎসা পরিকল্পনা নিয়ে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে কথা বলেন।

এদিকে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে। একইদিন, সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিকেল টিম ঢাকায় আসে। এর আগে, গত ২২ জুলাই (মঙ্গলবার) দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় আসেন। এ ছাড়া, জাপান সরকারও অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের

এবার মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসা দিতে চীন থেকে আসছে মেডিকেল টিম

আপডেট সময় ০৩:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫