ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

যাঁরা মামলা বাণিজ্য করছেন, চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের এই জমায়েত আমাদের বিশ্বাস করায়, যাঁরা এখন মামলা বাণিজ্য করছেন, যাঁরা চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে দুর্নীতিবাজরা পালানোর জায়গা পাবে না।’

গতকাল শনিবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানায় অনুষ্ঠিত পথসভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা করে এনসিপি।

হাসনাত বলেন, ‘আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে চাই, তাহলে প্রথমত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এনসিপির ব্যানারে, এনসিপিকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থানে থাকতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করেন, তাঁকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে, ৩০ হাজার টাকার বেতন দিয়ে কীভাবে ৪০ হাজার টাকার বাসায় থাকেন। নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের এনসিপির কর্মীদের অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা হতে হবে। আপনারা নিজেরাও দুর্নীতি করতে পারবেন না। কেউ দুর্নীতি করলে তা প্রতিহত করতে হবে। নিজেদের টেন্ডারবাজি করা যাবে না। কেউ করলে প্রতিহত করতে হবে। সাংগঠনিকভাবে আমাদের সুসংহত হতে হবে।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমরা খবর পেয়েছি অন্যান্য রাজনৈতিক দল থেকে এনসিপির নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয়। আমরা আপনাদের বলছি, আপনারা ধৈর্য ধরুন, সংগঠনকে সুসংহত করুন। উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ডে ওয়ার্ডে আগামী এক মাসের মধ্যে আমাদের কমিটিগুলো দিন। এলাকায় যত সুনাগরিক আছেন, তাঁদের হাতে-পায়ে ধরে এনসিপিতে নিয়ে আসুন। আমরা ভালো মানুষদের নিয়ে দল করতে চাই। পয়সাওয়ালা ১০০ চাঁদাবাজ থেকে একজন শিক্ষিত ভালো মানুষ দিয়ে দল করব। আমাদের লাখ লাখ কর্মীর প্রয়োজন নেই। আমাদের লাখ লাখ দুর্নীতিবাজের প্রয়োজন নেই। ১০টা ভালো মানুষ নিয়ে হলেও আমরা রাজপথে লড়াই অব্যাহত রাখব।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা জানি, একটা এলাকায় অনেক গ্রুপিং থাকে। অনেক ব্যক্তি রাজনীতিতে থাকেন। সেগুলোর ঊর্ধ্বে উঠে আজকের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এনসিপির জন্য আমাদের কাজ করতে হবে। আমরা আপনাদের কথা দিচ্ছি, এনসিপির নেতা-কর্মীদের জন্য প্রয়োজন হলে আমাদের জীবন দিয়ে দিতে প্রস্তুত। আমাদের কর্মীদের জীবন, আমাদের কর্মীদের রক্ত, আমাদের কর্মীদের ঘামের মধ্য দিয়ে আমরা নেতা হয়েছি। আমাদের কর্মীদের এক ফোঁটা ঘামের দাম দিতে আমাদের যদি জীবন দিতে হয়, আমরা জীবন দেব। আমাদের এনসিপিকে সুসংহত করতে হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

যাঁরা মামলা বাণিজ্য করছেন, চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে: হাসনাত

আপডেট সময় ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫