ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউনুস সরকারের স্থগিতাদেশ প্রত্যাহার; নিবন্ধন ফিরে পেলো বাংলা এডিশন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যয়ের ভিত্তিতে: সারজিস গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী

ভোলায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: ভোলায় একটি পিস্তল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। তাঁরা দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য বলে কোস্টগার্ড জানিয়েছে। আজ রোববার সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

গত শুক্রবার বিকেলে ও গতকাল শনিবার সকালে ভোলা সদর উপজেলার তুলাতুলী ঘাট ও দৌলতখান উপজেলার চরবৈরাগী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সুজন (৩৫), মো. জাকির (৪৮), মো. সোহাগ (২৪), মো. আল আমিন (৪০), মো. শাহ আলী (৬০), মো. হানিফ ফরাজী (৬১), মো. শামসুদ্দিন (৪৮) ও আব্দুল হক (৫৬)। তাঁরা ভোলা সদর ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, বেশ কিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলার চরবৈরাগী এবং আশপাশের চর এলাকায় একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলী ঘাট এলাকায় স্থানীয়দের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে ১টি পিস্তলসহ তিন ডাকাতকে আটক করা হয়।

পরে আটক ডাকাত সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টা থেকে বেলা ৩টা পর্যন্ত দৌলতখান উপজেলার চরবৈরাগী এলাকায় স্থানীয়দের সহযোগিতায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সাতটি দেশীয় অস্ত্রসহ আরও পাঁচ ডাকাতকে আটক করা হয়। জব্দ অস্ত্র ও আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, আটক ডাকাতদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘আটক তিন ডাকাত সদস্যকে থানায় হস্তান্তর করেছে কোস্ট গার্ড।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউনুস সরকারের স্থগিতাদেশ প্রত্যাহার; নিবন্ধন ফিরে পেলো বাংলা এডিশন

ভোলায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

আপডেট সময় ০২:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫