ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ঘিরে দলীয় কোন্দল, স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা বরযাত্রীর গাড়ি থেকে তুলে নেওয়া সেই নববধূ বললেন, ‘আইছি তো আইছিই, এনেই থাকবাম’

স্বৈরাচারী শাসনামলে ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

এবার ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীলদের নিয়ে দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ও ২৯ জুলাই রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান ছাত্রশিবিরের দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, ছাত্রশিবিরকে ছাত্রসমাজ ভালোবাসে। তাদের এই ভালোবাসার যথাযথ মূল্যায়ন করতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে। সাহসী ও পরিশ্রমী হতে হবে, যেন ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়।

তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির। তাদের লেখাপড়া, মানসিক বিকাশ, জীবনযাপন কোনোটাই স্বাভাবিকভাবে করতে পারেনি। ডা. শফিকুর রহমান বলেন, ইসলামের ইতিহাসে আগেও অপপ্রচার ছিল, এখনো একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। আমরা সব অপপ্রচারের জবাব গঠনমূলক কাজের মাধ্যমে দেব। যারা অপপ্রচার করছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

দুদিনব্যাপী অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর, ব্রেইনস্টর্মিং সেশন, সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন, জনশক্তি ব্যবস্থাপনা, দক্ষ নেতৃত্ব তৈরি, লিডারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সমাপনী অধিবেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমরা সবার বাংলাদেশ গড়তে চাই। সেজন্য আমাদের সবার হয়ে উঠতে হবে। আমাদের পথচলায় যেন আদর্শের প্রতিফলন ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। সংগঠনের সামগ্রিক তৎপরতায় আমানতদারিতার পরিচয় দিতে হবে। তিনি দায়িত্বশীলদের বিশ্বমানের নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

স্বৈরাচারী শাসনামলে ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির: জামায়াত আমির

আপডেট সময় ০৩:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫