ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরার এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১ জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে

আড়াইহাজারে দোকানমালিককে পিটিয়ে হত্যা: বিএনপির ৫ নেতা বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দলীয় কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দোকানমালিক জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) হত্যার ঘটনায় বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সালমদী বাজারে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, “এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে বিএনপি কখনোই সমর্থন করে না। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাই।”

নিহতের ছেলে রাসেল অভিযোগ করেন, “সকালে পার্টি অফিসে ডেকে নিয়ে তোতা মেম্বার, তার ছেলে খোকন ও অন্যরা মিলে বাবাকে মারধর করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরার এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা

আড়াইহাজারে দোকানমালিককে পিটিয়ে হত্যা: বিএনপির ৫ নেতা বহিষ্কার

আপডেট সময় ১০:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫